এই প্রোগ্রামের দুইটি অংশ , একটি বেসিক প্রোগ্রাম এবং অন্যটি প্রিমিয়াম প্রোগ্রাম। বেসিক প্রোগ্রামে আপনি শিখতে পারবেন কিভাবে সঠিকভাবে সিম্পল বাক্য লিখা যায়। সিম্পল বাক্য দিয়েই আপনি আপনার স্কুলের কিংবা চাকরির পরীক্ষায় আসা Letter, Essay কিংবা Paragraph এর উত্তর করতে পারবেন। সেই সাথে ৩য় / ৪র্থ শ্রেণির সরকারি চাকরির ট্রান্সলেশন এবং paragraph লিখতে পারবেন।
মূলত বেসিক প্রোগ্রাম শেষ করলেই আপনি প্রায় যেকোন বিষয়ে ১০/১৫ লাইন লিখতে পারবেন, যদি সেই বিষয়ে আপনার ধারণা থাকে। প্রিমিয়াম প্রোগ্রাম এর মাধ্যমে আপনি বড় বড়, সুন্দর বাক্য লিখতে পারবেন।
এই প্রোগ্রামটি একাধিক একটিভিটিতে ভাগ করা হয়েছে। বেসিক প্রোগ্রামের প্রথম ৭টি একটিভিটি পড়তে বোরিং লাগবে। কিন্তু নিশ্চিত থাকুন ৮ম একটিভিটি থেকেই শুরু হবে আসল খেলা। এই প্রোগ্রাম মূলত প্র্যাকটিস বেসড প্রোগ্রাম।
আমার গ্রামের নাম আওয়ালগাড়ি(awalgari)। এটি আক্কেলপুর উপজেলায় অবস্থিত। আক্কেলপুর উত্তরবঙ্গের একটি শহর। এখানে একটি ট্রেন স্টেশন আছে। আক্কেলপুর স্টেশন আমার স্কুলের পাশে। আমি প্রতিদিন স্কুলে যাই। আমার মা আমাকে নিয়ে যায়। আমরা হেটে স্কুলে যাই। আমার ছোট বোন প্রাইমারী স্কুলে পড়ে।